Editorial News 24

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি ঘোষণা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

‘শহীদ ওসমান হাদি’ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছয় দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার মধ্যরাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরা হয়। বিবৃতিতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের-এর স্বাক্ষর রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভারতে ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা আটক হওয়ার পর পশ্চিমবঙ্গে ১৪ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। পরে আবারও ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটি জানায়, আসামিরা ধরা পড়ায় প্রথমে এটিকে সরকারের সাফল্য হিসেবে দেখা হয়েছিল এবং সে অনুযায়ী উদযাপনও করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই সামনে এনেছে বলে দাবি করা হয়। এ প্রেক্ষাপটে জাতির সামনে ছয় দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।

প্রথমত, অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সক্রিয় হয়ে আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করার চেষ্টা না করে উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।

তৃতীয় দাবিতে বলা হয়েছে, আসামিরা কীভাবে সীমান্ত পার হয়েছে এবং কারা তাদের সহায়তা করেছে—এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ ও দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। চতুর্থত, ভারতে ‘ইউএপিএ’ আইনের কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না হয়, সে জন্য বাংলাদেশ সরকারকে বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের আহ্বান জানানো হয়েছে, যা ভারতের আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

পঞ্চম দাবি অনুযায়ী, ওসমান হাদি হত্যার বিচার ‘ওপেন ট্রায়াল সিস্টেমে’ করার দাবি জানানো হয়েছে, যাতে তা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ষষ্ঠ দফায় বলা হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটি বলেছে, রাজপথ থেকে জন্ম নেওয়া এই আন্দোলন শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করবে না।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন