Editorial News 24

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আফগানিস্তান–শ্রীলঙ্কা সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি, বিমান চলাচলে বিঘ্ন এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

এটি ছিল আফগানিস্তানের আয়োজনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি হোম সিরিজ, যা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন ক্রীড়া সফরেও। এর আগে দক্ষিণ আফ্রিকা সফর শেষে পাকিস্তান নারী ক্রিকেট দল একই কারণে ডারবানে আটকে পড়েছিল বলে খবর পাওয়া যায়।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শারজাহ বা দুবাইয়ে সিরিজ আয়োজন নিরাপদ নয়। তাই খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা করে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিজটি কবে পুনরায় আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বোর্ড আলোচনার মাধ্যমে নতুন সূচি নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন