Editorial News 24

ভোজ্যতেলের সংকট নেই, দাম বাড়ার আশঙ্কাও নেই: বাণিজ্যমন্ত্রী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

দেশে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং এর দামও বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারে সরবরাহও স্বাভাবিক রয়েছে।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। বাজার স্থিতিশীল রাখতে সারা দেশে তদারকি ও অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, বাজারে নিয়মিত নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।

বৈঠকে অংশ নেওয়া আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহেও কোনো ধরনের সমস্যা নেই।

তবে আতঙ্কিত হয়ে অনেকেই অতিরিক্ত ভোজ্যতেল কিনে মজুত করছেন বলে কিছু এলাকায় সাময়িকভাবে তেলের ঘাটতি দেখা গেছে বলে জানান মন্ত্রী। এ অবস্থায় সাধারণ ভোক্তাদের অপ্রয়োজনে বেশি তেল না কেনার আহ্বান জানান তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন