Editorial News 24

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের দায়িত্ব

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের দায়িত্ব** ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আদালতের রায়ে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা এবং আইনগত কাঠামো নির্ধারণে ভবিষ্যতে আরও আলোচনা ও পর্যালোচনা করা হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের কাঠামো কার্যকর হলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী সহযোগিতা করলে ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রদ্রিগেজের সঙ্গে একাধিকবার তাঁর কথা হয়েছে এবং তিনি বর্তমান পরিস্থিতি উপলব্ধি করছেন। ট্রাম্প আরও বলেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতা কার হাতে থাকবে—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানা হলে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না।
Picture of Desk Reporter

Desk Reporter

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা এবং আইনগত কাঠামো নির্ধারণে ভবিষ্যতে আরও আলোচনা ও পর্যালোচনা করা হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের কাঠামো কার্যকর হলো।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী সহযোগিতা করলে ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রদ্রিগেজের সঙ্গে একাধিকবার তাঁর কথা হয়েছে এবং তিনি বর্তমান পরিস্থিতি উপলব্ধি করছেন।

ট্রাম্প আরও বলেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।

নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতা কার হাতে থাকবে—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানা হলে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন