Editorial News 24

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে অন্তত ৪০ নিহত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে অন্তত ৪০ নিহত** ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চালানো নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও দেশটির সেনাসদস্য উভয়ই রয়েছেন বলে জানিয়েছে *নিউইয়র্ক টাইমস*। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। তবে নিহতদের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা নামানোর আগে যুক্তরাষ্ট্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে বড় পরিসরের বিমান অভিযান চালায়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে, এ অভিযানে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে সেনা নামানো যায়। পরে ওই সেনারা মাদুরোর অবস্থানে অভিযান পরিচালনা করে। হামলা সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শনিবার ভোরে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যায়। এ অভিযানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শক্তিশালী ও চমকপ্রদ প্রদর্শন’ বলে আখ্যায়িত করেন। ট্রাম্প বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব তদারকি করবে। এদিকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে কোকেন পাচারসহ একাধিক অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ করেছেন।
Picture of Desk Reporter

Desk Reporter

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চালানো নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও দেশটির সেনাসদস্য উভয়ই রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস

নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। তবে নিহতদের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা নামানোর আগে যুক্তরাষ্ট্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে বড় পরিসরের বিমান অভিযান চালায়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে, এ অভিযানে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে সেনা নামানো যায়। পরে ওই সেনারা মাদুরোর অবস্থানে অভিযান পরিচালনা করে।

হামলা সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার ভোরে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যায়। এ অভিযানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শক্তিশালী ও চমকপ্রদ প্রদর্শন’ বলে আখ্যায়িত করেন।

ট্রাম্প বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব তদারকি করবে।

এদিকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে কোকেন পাচারসহ একাধিক অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ করেছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন