Editorial News 24

ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

ভিডিওতে তাকে বলা শোনা যায়, বিএনপি ক্ষমতায় এলে এবং ভোটাররা অন্য কোনো দলকে ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না এবং বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেন, ভিডিওটি কেটে বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি নিজের ফেসবুকেও পূর্ণাঙ্গ ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শর্ট ক্লিপ তৈরি করে হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এই বক্তব্যটি আমি আমার নিজ এলাকায়, নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম।”

মুন্সী আরও বলেন, “সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে নোংরা রাজনীতিতে যুক্ত করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি বিশ্বাস করি, সত্য কখনো চাপা থাকে না। জনগণ সবসময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে। বিষয়টি পরিষ্কার করার জন্য আমি আমার সম্পূর্ণ বক্তব্যটি জনগণের সামনে তুলে ধরছি।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন