Editorial News 24

বুয়েট, ঢাবি ও ঢামেক হাসপাতাল এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বুয়েট, ঢাবি ও ঢামেক হাসপাতাল এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়ক-ফুটপাতের অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে বিশেষ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে এই অভিযান পরিচালিত হয়।

এর আগে সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর একটি জনসচেতনতামূলক র‌্যালি ভিসি চত্বর থেকে টিএসসিতে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া, স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাবি ভিসি নিয়াজ আহমেদ খান, ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েমসহ আরো অনেকে।

ডিএসসিসির বিশেষ অভিযানে কাজ করেছে ১,৩০০ পরিছন্নতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লা ও পানি পরিচ্ছন্নতা করা হয়। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিসের লার্ভা ধ্বংসের জন্য ওষুধ ছিটানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা ও দোকানও উচ্ছেদ করা হয়। ডিএসসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় নগরবাসীর সহযোগিতা চেয়ে জানিয়েছে, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন