Editorial News 24

বিহারে মহাসড়কে ভয়াবহ যানজট, একদিনে মাত্র পাঁচ কিলোমিটার অগ্রগতি!

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বিহারে মহাসড়কে ভয়াবহ যানজট, একদিনে মাত্র পাঁচ কিলোমিটার অগ্রগতি! l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

ভারতের বিহারে দিল্লি-কলকাতা মহাসড়কের একাংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট, যা এখন চতুর্থ দিনে গড়িয়েছে। টানা চার দিন ধরে মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে শত শত ট্রাক, পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে আছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যানবাহনগুলো ২৪ ঘণ্টায় মাত্র পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে পারছে।

ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়, যেখানে গত শুক্রবার (৩ অক্টোবর) ভারি বর্ষণের পর নির্মাণাধীন ছয় লেন মহাসড়কের ডাইভারশন ও সার্ভিস লেনগুলো প্লাবিত হয়ে পড়ে। পানি জমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যান চলাচলে বিপর্যয় ডেকে এনেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে টানা চার দিন ধরে কোনো সংস্থা বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) কার্যকর পদক্ষেপ নেয়নি। এক ট্রাকচালক প্রবীণ সিং জানান, মাত্র ৭ কিলোমিটার যেতে লেগেছে প্রায় ৩০ ঘণ্টা।

অন্য এক চালক সঞ্জয় সিং বলেন, “আমি দুই দিন ধরে একই জায়গায় আটকে আছি। খাবার ও পানির সংকট এখন সবচেয়ে বড় সমস্যা।”

যানজটের কারণে ব্যবসায়িক ক্ষতিও মারাত্মক আকার ধারণ করেছে। অনেক ট্রাকে থাকা সবজি, ফল ও কাঁচামাল পচে গেছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স, জরুরি সেবা ও পর্যটকবাহী গাড়িগুলোর চলাচলও ব্যাহত হচ্ছে।

যানজট নিরসনে পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের পরিচালক রঞ্জিত ভার্মা মন্তব্য করতে রাজি হননি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন