Editorial News 24

বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—ক্রিকইনফোর দাবি অসত্য বলল বিসিবি

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—ক্রিকইনফোর দাবি অসত্য বলল বিসিবি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে নিরাপত্তাশঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে পাঠানো মেইলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের জন্য আইসিসি নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা–পরিকল্পনা চূড়ান্ত করার ক্ষেত্রে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে—এমন আশ্বাসও দিয়েছে সংস্থাটি। গতকাল রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে এবং বিসিবিকে এ বিষয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, ওই দাবি সম্পূর্ণ অসত্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে যে বোর্ডকে “আলটিমেটাম” দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, এসব খবর পুরোপুরি ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তুর সঙ্গে এ ধরনের প্রতিবেদনের কোনো মিল নেই।’ ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও নিজেদের অবস্থান তুলে ধরেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নীতিতে তারা অটল রয়েছে। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। বিসিবির ভাষ্য, চলমান আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
Picture of Desk Reporter

Desk Reporter

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে নিরাপত্তাশঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে পাঠানো মেইলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের জন্য আইসিসি নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা–পরিকল্পনা চূড়ান্ত করার ক্ষেত্রে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে—এমন আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

গতকাল রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে এবং বিসিবিকে এ বিষয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, ওই দাবি সম্পূর্ণ অসত্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে যে বোর্ডকে “আলটিমেটাম” দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, এসব খবর পুরোপুরি ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তুর সঙ্গে এ ধরনের প্রতিবেদনের কোনো মিল নেই।’

ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও নিজেদের অবস্থান তুলে ধরেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নীতিতে তারা অটল রয়েছে। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি।

বিসিবির ভাষ্য, চলমান আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন