Editorial News 24

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
Picture of Desk Reporter

Desk Reporter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি এই পদে নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি অভিজাত হোটেলে বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর সন্ধ্যায় সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন বুলবুল। সেখানে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার সন্ধ্যা ৬টার দিকে বিসিবি পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দু’জন পরিচালক মনোনীত হয়েছেন।

পরিচালক পদে নির্বাচিতরা

ক্যাটাগরি–১:
আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন, আহমেদ ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আবদুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত সামস ও শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি–২:
ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি–৩:
খালেদ মাসুদ পাইলট।

এনএসসি মনোনীত পরিচালক:
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেতৃত্বের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন