Editorial News 24

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি বর্তমানে অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘আর্থিক খাতে স্বচ্ছতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে। তবে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো।” তিনি আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে, যা অর্থনীতি ও বাণিজ্যে সুফল বয়ে আনতে পারে।

অর্থ পাচার প্রসঙ্গে তিনি বলেন, “পাচারকারীরা খুবই স্মার্ট। নানা কোম্পানি তাদের আয়-ব্যয়ে তেলেসমাতি করে। আর স্মার্ট বলেই তারা টাকা পাচার করতে পেরেছে।”

অনুষ্ঠানে সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব তুলে ধরেন। পরে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের উদ্দেশ্যে ইআরএফ ইনস্টিটিউট উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন