Editorial News 24

বাগেরহাটে গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বাগেরহাটে গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গরু চুরি করতে এসে গণপিটুনির শিকার হয়েছে একটি চোরচক্র। এতে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মতিয়ার রহমান (৪৫)। তিনি বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে
আহতরা হলেন —

  • রমন হাওলাদার (৩৮), কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকা
  • আসাদুল শেখ (৪০), ফকিরহাট উপজেলার চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে
  • জনি (৩৮), ফকিরহাট উপজেলার আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে

মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ জানান, ভোররাতে একটি মিনি ট্রাক নিয়ে চোরচক্রটি বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে গ্রামবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, “হাসপাতালে আনার আগেই মতিয়ার রহমান মারা যান। আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।”

মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভবতোশ চন্দ্র জানান, “গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।”

এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি ওই এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। ঘটনার পর গ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন