বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পাশাপাশি বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলতে এবং বড় ধরনের জনসমাগমের আশপাশে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইটসহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে একই ধরনের সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।








