Editorial News 24

বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান** ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত লিখিতভাবে আইসিসিকে জানানোর পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পিসিবি। ঘটনার সূত্রপাত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। উগ্রবাদীদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা হলেও কেকেআর, আইপিএল বা বিসিসিআই এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে কূটনৈতিক পর্যায়েও প্রভাব ফেলেছে। এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ গুজরাটের বরোদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর বৈঠকের কথা ছিল। তবে বৈঠকটি আদৌ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এদিকে পিসিবির এক দায়িত্বশীল সূত্র জিও নিউজকে জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের মাঠগুলো পুরোপুরি প্রস্তুত। শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তান সামনে আসতে পারে। পিসিবির দাবি, সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে আয়োজন করে তারা আইসিসির আস্থা অর্জন করেছে। পিসিবি মনে করছে, আইসিসি চাইলে খুব সহজেই পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা সম্ভব। যদিও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, তবে বিসিবির ভারতে না খেলার অবস্থানকে তারা সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে।
Picture of Desk Reporter

Desk Reporter

ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত লিখিতভাবে আইসিসিকে জানানোর পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পিসিবি।

ঘটনার সূত্রপাত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। উগ্রবাদীদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা হলেও কেকেআর, আইপিএল বা বিসিসিআই এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে কূটনৈতিক পর্যায়েও প্রভাব ফেলেছে।

এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ গুজরাটের বরোদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর বৈঠকের কথা ছিল। তবে বৈঠকটি আদৌ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে পিসিবির এক দায়িত্বশীল সূত্র জিও নিউজকে জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের মাঠগুলো পুরোপুরি প্রস্তুত। শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তান সামনে আসতে পারে। পিসিবির দাবি, সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে আয়োজন করে তারা আইসিসির আস্থা অর্জন করেছে।

পিসিবি মনে করছে, আইসিসি চাইলে খুব সহজেই পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা সম্ভব। যদিও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি, তবে বিসিবির ভারতে না খেলার অবস্থানকে তারা সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন