Editorial News 24

ফোনে ‘মোটু’ নামে সেভ করেছিলেন স্বামী, ক্ষুব্ধ স্ত্রীর ডিভোর্স!

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ফোনে ‘মোটু’ নামে সেভ করেছিলেন স্বামী, ক্ষুব্ধ স্ত্রীর ডিভোর্স! l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

ভালোবাসার সম্পর্কে মধুর খুনসুটি অনেক সময় মজার হলেও, সেটি যে বিবাহবিচ্ছেদের কারণ হয়ে উঠতে পারে—তেমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে তুরস্কে। সেখানে এক নারী তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন শুধুমাত্র এ কারণে যে, স্বামী তার ফোন নম্বরটি সেভ করেছিলেন ‘Chubby’ (বাংলায় অর্থ—মোটু বা গোলগাল) নামে!

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উসাক শহরের এই ঘটনায় জানা যায়, স্বামীর মোবাইলে নিজের নাম দেখে স্ত্রী ক্ষুব্ধ হয়ে সরাসরি আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগ, স্বামীর এই আচরণ তার প্রতি ‘অসম্মানজনক ও অপমানজনক’, যা বৈবাহিক সম্পর্কের ক্ষতি করেছে

ঘটনার পর আদালতও স্ত্রীর দাবির পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, স্বামীর ব্যবহৃত ওই ডাকনাম এবং পাঠানো মেসেজগুলো স্ত্রীর ওপর ‘মানসিক ও অর্থনৈতিক সহিংসতা’ হিসেবে গণ্য হবে।

তুর্কি সংবাদমাধ্যম সাবাহসাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, ওই নারী আদালতে জানান, তার স্বামী তাকে একাধিকবার অপমানজনক বার্তা পাঠিয়েছেন, যেমন—“দূরে যাও, আমি তোমাকে দেখতে চাই না।” সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল স্বামীর ফোনে তার নাম ‘তম্বিক’ (তুর্কি ভাষায় মোটা) নামে সেভ থাকা।

এ ঘটনাকে ‘অবমাননাকর’ এবং বিবাহের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেন ওই নারী। আদালতও সেই যুক্তি মেনে নেয়।

অন্যদিকে স্বামী দাবি করেন, স্ত্রী নাকি অন্য এক পুরুষকে ঘরে এনেছিলেন। তবে তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন—এবং কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি।

দম্পতির একটি সন্তান রয়েছে বলে জানা গেছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আদালতের রায় অনুযায়ী, এই ঘটনাটি এখন তুরস্কে “ডিজিটাল অপমানের নজির” হিসেবে আলোচিত হচ্ছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন