Editorial News 24

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে ছবি পোস্ট, সেই যুবককে আটক করল সেনাবাহিনী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে ছবি পোস্ট, সেই যুবককে আটক করল সেনাবাহিনী অস্ত্র হাতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ভাইরাল হওয়া এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৭ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শওকত আলী। তিনি ওই এলাকার গোল বক্সের ছেলে এবং একাধিক মামলার আসামি। সেনাবাহিনী জানায়, সম্প্রতি শওকত আলী হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করার একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। তবে অভিযানের সময় তার কাছ থেকে ভাইরাল হওয়া অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি। এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে শওকত আলী অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন। তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বুধবার ভোরে চারাবটতল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেনাবাহিনী আরও জানায়, অস্ত্র উদ্ধার না হওয়ায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক শওকত আলীকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Picture of Desk Reporter

Desk Reporter

অস্ত্র হাতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ভাইরাল হওয়া এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম শওকত আলী। তিনি ওই এলাকার গোল বক্সের ছেলে এবং একাধিক মামলার আসামি।

সেনাবাহিনী জানায়, সম্প্রতি শওকত আলী হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করার একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। তবে অভিযানের সময় তার কাছ থেকে ভাইরাল হওয়া অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে শওকত আলী অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন। তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বুধবার ভোরে চারাবটতল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, অস্ত্র উদ্ধার না হওয়ায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক শওকত আলীকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন