Editorial News 24

ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত, দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত, দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই এবং নির্বাচন প্রক্রিয়ার সকল কাজ চলছে।

আইন উপদেষ্টা জানান, জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে অংশ নিয়েছে। তিনি বলেন, “আশা করছি, আগামী ১৭ তারিখে সব রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় স্বাক্ষর হচ্ছে না, এটি একটি কনটেন্ট, তবে সব দলই স্বাক্ষর করবে আশা করা যায়।”

এছাড়া, রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোও উপদেষ্টাদের হুমকি দিচ্ছে এবং সমালোচনা করছে, এটি গণতান্ত্রিক উত্তোরণ।” তিনি সমালোচনাকারীদের সহনশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, “যারা সমালোচনা করছেন, তাদেরও যদি কেউ সমালোচনা করে, সেটি গ্রহণ করার মানসিকতা থাকা উচিত।”

আইন উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগের সংস্কারের জন্য একটি আলাদা সচিবালয় গঠনের খসড়া তৈরি হয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ করে বলেন, “আশাকরি এ সরকারের সময়ই এই আইন কার্যকর হবে।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন