Editorial News 24

ফুটবল বিশ্বকাপ বর্জন ইরানের

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া থেকে ইরান নিজেদের নাম প্রত্যাহার করেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনয়ামালি বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বর্তমান যুদ্ধাবস্থা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তিনি এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনীয়’ হিসেবে উল্লেখ করেছেন।

আহমদ দুনয়ামালি বলেন, “যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন আমাদের নেতাকে হত্যা করেছে এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে পারি না। আমাদের খেলোয়াড় ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত নয়, তাই অংশগ্রহণের সুযোগ নেই।”

ইরান এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল। তাদের সবকটি ম্যাচ লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত ছিল।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আগে জানিয়েছেন, ট্রাম্প ইরান দলকে স্বাগত জানাবেন। তবে যুদ্ধ পরিস্থিতির অবনতি ও দুই দেশের উত্তেজনার কারণে বিষয়টি এখন মাঠের সীমানার বাইরে চলে গেছে। ফিফার পক্ষ থেকে ইরানের বিকল্প দল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন