Editorial News 24

ফুটবল দলগত খেলা, একার নয়—হংকং ম্যাচে জয়ের আশা হামজার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ফুটবল দলগত খেলা, একার নয়—হংকং ম্যাচে জয়ের আশা হামজার l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

“ফুটবল দলগত খেলা, একজনের খেলা নয়। এমনকি বাংলাদেশ দলে লিওনেল মেসি থাকলেও দলীয় কৌশলই হবে মূল চাবিকাঠি”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী

আসন্ন হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেন, ‘এটা দলীয় গেম। মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও দলগত ট্যাকটিকস আর টিম স্পিরিট তৈরি করাটাই থাকত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফুটবল কখনও একজনের খেলা নয়—বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই।’

হংকং ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী এই লেস্টার সিটি মিডফিল্ডার বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে আমরা গোল খেয়েছি, তবে দলের পরিকল্পনা ব্যর্থ হয়নি। কিছু দুর্বলতা ছিল, কিন্তু কোচ ও টিম একসঙ্গে ভালোভাবে কাজ করছে। হংকং ম্যাচ ভিন্ন চ্যালেঞ্জ, তবে আমরা সবাই বিশ্বাস করি—উইন করতে পারবো।’

এদিকে, ম্যাচের আগে বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন, যা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী—ম্যাচের আগে সবাই ফিট হয়ে ফিরবেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন