Editorial News 24

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি: আন্তর্জাতিক পদক্ষেপকে স্বাগত জানাল তুরস্ক

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি: আন্তর্জাতিক পদক্ষেপকে স্বাগত জানাল তুরস্ক l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে তুরস্ক। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে ভাষণ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার এ উদ্যোগ দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হবে। সেই সঙ্গে এ সিদ্ধান্তকে সাহসী ও সময়োপযোগী উল্লেখ করে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে অভিনন্দন জানান।

এরদোগান গাজায় ইসরাইলি আগ্রাসনকে গণহত্যা বলে উল্লেখ করে বলেন, “কোনো বিবেকবান মানুষ এসব দেখে চুপ থাকতে পারে না।” তিনি জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ঘোষণা, মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিতকরণ এবং ইসরাইলি সেনাদের প্রত্যাহারের আহ্বান জানান।

তুর্কি প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ ও অস্থিতিশীলতা সৃষ্টির নীতি বন্ধ না হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, নেতানিয়াহু সরকার ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যর্থ করার পাশাপাশি জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে চাইছে।

এরদোগানের ভাষায়, ইসরাইলের দখলদারিত্ব ও সংযুক্তিকরণ নীতির লক্ষ্য হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ধারণাকে ধ্বংস করা এবং ফিলিস্তিনিদের নির্বাসিত করা। “এটি আন্তর্জাতিক সম্প্রদায় কখনো অনুমোদন করতে পারে না,” তিনি দৃঢ়তার সঙ্গে জানান।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন