Editorial News 24

পেট্রোল পাম্পের নিরাপত্তা জোরদারের অনুরোধ বিপিসির

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

দেশের সব ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দেশে জ্বালানি তেল বিপণন পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণে ডিপো থেকে তেল সংগ্রহের চেষ্টা করছেন।

এ ছাড়া কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করা হয়েছে।

বিপিসি জানিয়েছে, সরবরাহ সীমিত করার কারণে অনেক ক্ষেত্রে ফিলিং স্টেশনের কর্মচারী ও গ্রাহকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা জরুরি বলে মনে করছে সংস্থাটি।

এ কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বিপিসি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন