Editorial News 24

পুরো রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

হাইকোর্ট সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো পুরো রমজান মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে, পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য হাইকোর্টে রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। তিনি গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ দেন।

নোটিশে বলা হয়, বাংলাদেশে ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়ে আসছে—এটি এক দীর্ঘমেয়াদি আইন, প্রথা ও নীতি। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুসারে কোনো কার্যক্রম আইনবিরুদ্ধ হতে পারবে না, আর অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন বলতে বাংলাদেশে বৈধ প্রথা ও রীতির ক্ষমতা বোঝায়। সুতরাং, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরও বলা হয়, কোমলমতি শিশু-কিশোররা সারাদিন ক্লাস করার ফলে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়, যা তাদের ধর্মীয় চর্চায় বাধা সৃষ্টি করে। এছাড়া, স্কুল চালু থাকলে শহরে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ নাগরিকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন