Editorial News 24

পিরোজপুরে গাছ কাটার রশিতে দুর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

পিরোজপুরে গাছ কাটার রশিতে দুর্ঘটনা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাছ কাটার জন্য রাস্তার উপর বাঁধা রশি প্রাণ কেড়ে নিল এক মোটরসাইকেল আরোহীর। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার স্বরূপকাঠি-আমড়াঝুড়ি সড়কের সেহাংগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তামিম (২৩)। তিনি উপজেলার পানাউল্লাহপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বনি আমিন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তামিম মোটরসাইকেলে এক আত্মীয়ের সঙ্গে নেছারাবাদ থেকে আমড়াঝুড়ি খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় সেহাংগল গ্রামে রাস্তার পাশে গাছ কাটার জন্য আড়াআড়ি রশি টানানো ছিল। মোটরসাইকেলের চালক মাথা নিচু করে পার হতে পারলেও পেছনে বসা তামিম রশিতে আটকে সড়কে ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রাস্তায় এভাবে রশি টানানোর কারণে যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন