Editorial News 24

পঞ্চগড় ধর্ষণ মামলায় গ্রেফতার যুবকের সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই: জেলা জামায়াতের দাবি

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

পঞ্চগড় ধর্ষণ মামলায় গ্রেফতার যুবকের সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই: জেলা জামায়াতের দাবি l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্ষণ মামলায় গ্রেফতার জামাল উদ্দীনকে জামায়াত কর্মী হিসেবে সংবাদ প্রকাশের পর জেলা জামায়াতে ইসলামী তা প্রত্যাখ্যান করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা জানান, জামাল উদ্দীন সংগঠনের সঙ্গে বর্তমানে সম্পৃক্ত নন। তারা জানান, জামাল উদ্দীন বিগত বছর পর্যন্ত দলটির সঙ্গে যুক্ত ছিলেন, তবে চলতি বছরের ২২ জুন চারিত্রিক সমস্যার কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর ফলে তার সঙ্গে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামাল উদ্দীন এক বছরের বেশি সময় আগে স্থানীয় মৌলবির মাধ্যমে সংশ্লিষ্ট নারীকে বিয়ে করেন। পরে চলতি বছরের ১৪ জুন আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রেশন হয়। তবে স্ত্রীর ভরণ-পোষণ না দেওয়ার কারণে তার স্ত্রী মামলা করেন। ২০ সেপ্টেম্বর তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের জামাল উদ্দীনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

জেলা জামায়াত নেতারা গণমাধ্যমে সংবাদ প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে দলকে ভুলভাবে যুক্ত করা হলে তা বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন, বিভিন্ন পর্যায়ের নেতারা ও মিডিয়ার প্রতিনিধিরা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন