Editorial News 24

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ, শাপলা অন্তর্ভুক্ত হয়নি

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ, শাপলা অন্তর্ভুক্ত হয়নি l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

নির্বাচন কমিশন (ইসি) নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করে কমিশন। তবে আলোচিত শাপলা প্রতীককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধনী এনে এ তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় নৌকা প্রতীক স্থগিত রেখে দীর্ঘদিনের পরিচিত দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।

তবে রাজনৈতিক মহলে আলোচিত শাপলা প্রতীক প্রকাশিত তালিকায় জায়গা পায়নি। এর বাইরে তালিকায় রয়েছে নানা প্রতীক যেমন—আপেল, আনারস, কোদাল, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, খাট, ট্রাক, বক, মোরগ, আম, টেলিফোন, বাঘ, খেজুর গাছ, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, ঈগল, রকেট, রিকশা, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিনসহ আরও বহু প্রতীক।

এছাড়া তালিকায় যুক্ত হয়েছে কলম, চাকা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, স্যুটকেস, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, হরিণ, কাপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, কেটলি, চশমা, ধানের শীষ, মটরগাড়ি, হাতঘড়ি, ছড়ি, নোঙর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, হাতি, কলা, জাহাজ, ফুটবল, মাথাল, হাতুড়ি, কুড়াল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, হারিকেন, কুলা, কুঁড়ে ঘর, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, হুঁকা, টেবিল, ফুলের মালা, হেলিকপ্টার ও মোবাইল ফোন।

প্রতীকের এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নৌকা প্রতীক স্থগিত এবং শাপলা প্রতীক বাদ যাওয়াকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন