Editorial News 24

নেতানিয়াহু কি মারা গেছেন?নেতানিয়াহুর ‘৬ আঙুল’ ভিডিও ঘিরে বিতর্ক

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিতে তার হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে—এমন দাবি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হতে পারে।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নেতানিয়াহু তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা ও সংঘাত নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিকমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কেউ এটিকে ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ নেতানিয়াহুর মৃত্যুর গুজবও ছড়িয়ে দেন।

তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবি খণ্ডন করেছে। তাদের মতে, নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবে পাঁচটি করে আঙুল রয়েছে। ভিডিওর একটি স্থিরচিত্রে নির্দিষ্ট কোণ ও লাল বৃত্তের কারণে এমন অপটিক্যাল ইল্যুশন তৈরি হয়েছে, যার ফলে ছয় আঙুলের মতো মনে হচ্ছে।

গ্রোক আরও জানায়, ইরানি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে, তা বিভিন্ন সংবাদমাধ্যম ইতোমধ্যে ভুয়া বা অযাচাইকৃত তথ্য হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্সও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্সে পোস্ট করে জানতে চান, “বিবি কোথায়?”—নেতানিয়াহুকে ঘনিষ্ঠ মহলে সাধারণত এই ডাকনামেই ডাকা হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন