Editorial News 24

নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ‘ক্ষমা বিভাগ’ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় ক্ষমা আবেদন মঞ্জুরের সুপারিশ করেনি। হিব্রু গণমাধ্যমে বুধবার এ খবর প্রকাশিত হয়েছে।

বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষমা বিভাগের আইনি প্রতিবেদন হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। পরে এই প্রতিবেদন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে যাবে, এবং তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর আবেদন আইনি শর্ত পূরণ করেনি। কারণ তার বিরুদ্ধে বিচার এখনও চলমান, তিনি দোষী সাব্যস্ত হননি এবং তিনি কোনো অপরাধ স্বীকার বা অনুতাপ প্রকাশ করেননি।

ইসরায়েলের সর্বোচ্চ আদালত আগে বলেছিল, বিশেষ ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগে ক্ষমা দেওয়া সম্ভব, তবে অভিযুক্তকে অভিযোগ স্বীকার করতে হবে।

মন্ত্রী এলিয়াহু বলেছেন, ক্ষমা আবেদনের বিষয়ে প্রেসিডেন্টের আরও মনোযোগ প্রয়োজন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন। তবে প্রেসিডেন্ট বলেছেন, কোনো বাহ্যিক প্রভাব ছাড়া নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন