Editorial News 24

“নিউইয়র্ক সিটিতে একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানির বিশাল শোডাউন”

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

"নিউইয়র্ক সিটিতে একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানির বিশাল শোডাউন" l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগে স্মরণকালের অন্যতম বড় শোডাউন করেছেন একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। কুইন্সের ফরেস্ট হিল স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ২০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয় ও অন্যান্য এশীয় ভোটার ছিলেন।

নির্বাচনের আগে শেষ র‌্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস-ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এসময় মামদানি শহরকে দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও ধনকুবেরদের দোসরদের হাত থেকে মুক্ত করার অঙ্গীকার করেন এবং নিরাপদ শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি নিজের দলের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে। নির্বাচনের আগে আগস্টে প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হেরে মূল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন অ্যান্ড্রু কুমো। প্রাইমারি হারের পর বর্তমান মেয়র এরিক অ্যাডামসও কুমোকে সমর্থন জানান।

সবকিছু ঠিক থাকলে জোহরান মামদানি হতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র, যা নির্বাচনে উত্তেজনা আরও বাড়িয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন