Editorial News 24

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, র‍্যাবের অভিযানে ৯ জন গ্রেফতার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, র‍্যাবের অভিযানে ৯ জন গ্রেফতার l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে ৬৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া এক ট্রাক মালামাল ও দেশীয় অস্ত্র। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার সামাদ নগর ও ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেফতাররা হলেন—মো. লিটন (৩৭), মো. রফিকুল (২৮), মো. সাইদুল (৩১), মো. আরিফ (২৬), মো. সাগর মুন্সী (৩৮), মো. আক্তার (৪৪), মো. রোমান (৩২), মো. রিয়াজ (৩৮) ও মো. শহিদুল (৪০)। এর মধ্যে ৭ জনকে ফতুল্লার সামাদ নগর থেকে এবং ২ জনকে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ১৫–২০ জনের একটি সশস্ত্র দল ডিপিডিসির পিলকুনি উপকেন্দ্রে হানা দেয়। তারা নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের জিম্মি করে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ক্যাবল, রিং নেটওয়ার্কসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।

গ্রেফতার আসামিদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুটকরা মাল পরিবহনের একটি ট্রাক (ঢাকা-মেট্রো-চ ১১-৮৪-০৭), ৯টি মোবাইল ফোন, তামার তার, ড্রিল মেশিন, কাটার মোটর, লোহার গ্রিল, স্ট্যান্ড ফ্যান, চাপাতি, ছুরি ও একটি খেলনা পিস্তল।

র‍্যাব-১১ জানায়, গ্রেফতার আসামিদের মধ্যে লিটনের নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ৯টি মামলা, রোমানের নামে ৪টি মাদক মামলা এবং সাগর মুন্সির নামে একটি মামলা রয়েছে।

অভিযুক্ত ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন