Editorial News 24

ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’, বাড়তে পারে নদীর পানি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’, বাড়তে পারে নদীর পানি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

দেশের ওপর ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টিবলয় ৩০ সেপ্টেম্বর রাত থেকে সক্রিয় হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।

‘প্রবাহ’ নামের এ মৌসুমি বৃষ্টিবলয় দেশের পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। বিশেষত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে এর প্রভাব বেশি অনুভূত হতে পারে। ঢাকা বিভাগে প্রভাব থাকবে মাঝারি মাত্রায়, আর সিলেট ও চট্টগ্রাম বিভাগে সক্রিয়তা তুলনামূলক কম হলেও বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতের ঝুঁকি থাকবে।

বিডব্লিউওটির তথ্যমতে, এটি চলতি বছরের ১৩তম পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়। ৩০ সেপ্টেম্বর দেশের পূর্বাঞ্চল দিয়ে এটি প্রবেশ করবে এবং ৬ অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে। এর সর্বাধিক সক্রিয়তা দেখা যেতে পারে ২ থেকে ৪ অক্টোবরের মধ্যে।

সম্ভাব্য প্রভাব ও সতর্কতা

  • নদ-নদীর পানি বৃদ্ধি ও বন্যা: উজানে ভারি বর্ষণের কারণে রংপুর ও রাজশাহী বিভাগের নদ-নদীগুলোর পানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
  • সাগরে উত্তাল অবস্থা: সমুদ্রে নিম্নচাপ সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। তাই মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
  • বজ্রপাত ও টানা বর্ষণ: শুরুর দিকে অধিকাংশ এলাকায় তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকলেও পরে তা হালকা থেকে মাঝারি মাত্রায় হতে পারে। বিশেষত সক্রিয় এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী ভারি বর্ষণ হতে পারে।
  • পাহাড়ধসের ঝুঁকি: কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি থেকে যাচ্ছে।

বিডব্লিউওটির মতে, এই বৃষ্টিবলয় চলাকালে দেশের আকাশ অধিকাংশ সময় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি দেশের ৬০-৭০ শতাংশ এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হবে এবং আবহাওয়া তুলনামূলক ঠান্ডা অনুভূত হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন