Editorial News 24

দ্য হানড্রেড: মুস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় নিয়েছে বার্মিংহাম ফিনিক্স

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একশ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেড-এর নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন। তাকে বার্মিংহাম ফিনিক্স ১ লাখ পাউন্ডে কিনেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

টি–টুয়েন্টি হিসেবে স্বীকৃত এই ১০০ বলের খেলা, দ্য হানড্রেডে এবারই প্রথম খেলবেন মুস্তাফিজ।

লন্ডনে বৃহস্পতিবার নিলামের তৃতীয় ও শেষ ধাপে মুস্তাফিজের জন্য বার্মিংহাম ছাড়া অন্য কোনো দল বিড করেনি, ফলে দলটি ৩০ বছর বয়সী পেসারকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরও একজন ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম প্রথম ধাপে উঠলেও, আট ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন