Editorial News 24

দেশ গঠনে জনগণের রায় চাইলেন তারেক রহমান

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আর মাত্র দুদিন পরই বাংলাদেশের বহু প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য গত ১৬ বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। জুলাই আন্দোলনের সময়ও আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। বিএনপির যে কর্মসূচি রয়েছে, তা বাস্তবায়নের সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে দেশ পুনর্গঠনের কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হলো দেশকে নতুনভাবে গড়ে তোলা।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, এই দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। নিজের ঘর যেভাবে নিজেরাই সামাল দিই, ঠিক তেমনি দেশ গঠনের দায়িত্বও আমাদেরই নিতে হবে। ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

এর আগে বনানীর পথসভা থেকে তিনি ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা পীর জঙ্গি মাজার রোড, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের বাসাবো তরুণ সংঘ মাঠ এবং ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে পথসভায় বক্তব্য দেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন