Editorial News 24

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত থাকার আভাস

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত থাকার আভাস টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানায়। আবহাওয়া অফিস জানায়, সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে যান চলাচলসহ স্বাভাবিক জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং তা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবারের পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতির কথা বলা হয়েছে। ওইদিনও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে জানানো হয়েছে। শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। তবে ওইদিন রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। রোববারেও দেশের আবহাওয়া প্রায় একই রকম থাকবে বলে ধারণা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। সেদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া ভোরে বাইরে বের না হওয়া এবং শীতজনিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Picture of Desk Reporter

Desk Reporter

টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানায়।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে যান চলাচলসহ স্বাভাবিক জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং তা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতির কথা বলা হয়েছে। ওইদিনও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। তবে ওইদিন রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববারেও দেশের আবহাওয়া প্রায় একই রকম থাকবে বলে ধারণা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। সেদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া ভোরে বাইরে বের না হওয়া এবং শীতজনিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন