ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মঙ্গলবার (১৪ অক্টোবর) যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম এমডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা এর গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বলেন, দুর্নীতিবাজরা সেফ এক্সিটের কথা ভাববে, কিন্তু সাধারণ মানুষদের এর দরকার নেই। তিনি বলেন, “সেফ এক্সিট কোথায় নেব? বিদেশে গিয়ে কি করবো? এ দেশ আমার, এই মাতৃভূমিতে আমার জন্ম, এখানে আমার কবর হবে। যারা দুর্নীতি করে তাদের সেফ এক্সিট লাগে, আমাদের সেফ এক্সিটের দরকার নেই।”
এ সময় তিনি আরও বলেন, তিনি কোনো এক ধর্মের উপদেষ্টা নন, বরং হিন্দু-মুসলিমসহ সব ধর্মের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি মসজিদে গিয়ে ইবাদত করেন এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য অংশ নেন।
সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর হয়নি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার দিতে হবে।
ড. খালিদ হোসেন অভিযোগ করেন, দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসররা বসে আছে। এছাড়া মিডিয়াতেও কালচারাল ফ্যাসিস্টরা এখনও ভালো অবস্থানে আছেন।








