Editorial News 24

দুই বগির মাঝখানে ঝুলে থাকা শিশুর কারণে মেট্রোরেল চলাচল বন্ধ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

দুই বগির মাঝখানে ঝুলে থাকা শিশুর কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই বগির মাঝখানে ঝুলে থাকা এক শিশুর কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মেট্রো পুলিশের কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানান, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার সময় শিশু একটি বগি থেকে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করছিল। ফাঁকা অংশ দিয়ে নিচে পড়া থেকে শিশু ঝুলে যায়। তাকে উদ্ধার করতে কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধারকারী দল শিশুটিকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। শিশুর সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না এবং কীভাবে সে স্টেশনে ঢুকেছে তা যাচাই করা হচ্ছে। ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে, “সচিবালয় স্টেশনে ছাদের ওপর দুই ব্যক্তি ওঠার কারণে মেট্রোরেল সাময়িক বন্ধ ছিল। যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই বগির মাঝখানে ঝুলে থাকা এক শিশুর কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মেট্রো পুলিশের কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানান, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার সময় শিশু একটি বগি থেকে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করছিল। ফাঁকা অংশ দিয়ে নিচে পড়া থেকে শিশু ঝুলে যায়। তাকে উদ্ধার করতে কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধারকারী দল শিশুটিকে কন্ট্রোল রুমে নিয়ে আসে। শিশুর সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না এবং কীভাবে সে স্টেশনে ঢুকেছে তা যাচাই করা হচ্ছে।

ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে, “সচিবালয় স্টেশনে ছাদের ওপর দুই ব্যক্তি ওঠার কারণে মেট্রোরেল সাময়িক বন্ধ ছিল। যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন