Editorial News 24

তুর্কি সিরিজ ‘এস্টাব্লিশমেন্ট: ওসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটিশ নারী

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

তুর্কি সিরিজ ‘এস্টাব্লিশমেন্ট: ওসমান’ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটিশ নারী l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

তুরস্কের ঐতিহাসিক টেলিভিশন সিরিজ এস্টাব্লিশমেন্ট: ওসমান দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্কটল্যান্ডের নাগরিক জুলিয়েটা লোরেনা মার্টিনেজ। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম এক বিবৃতিতে জানিয়েছে, ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসভিত্তিক এই জনপ্রিয় ড্রামা দেখার পর তুর্কি সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ জন্ম নেয় তার মধ্যে।

আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “কোভিড-১৯ লকডাউনের সময় আমি তুর্কি টেলিভিশন দেখা শুরু করি। তাদের ইতিহাস, সংস্কৃতি ও ইসলাম সম্পর্কে গল্পগুলো আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। এরপর আমি কোরআন পড়া শুরু করি এবং প্রায় দুই বছর পর ইসলাম গ্রহণ করি।”

ইসলাম গ্রহণের পর জুলিয়েটা মার্টিনেজ ইস্তাম্বুল সফর করেন এবং বোজদাগ ফিল্ম স্টুডিও ঘুরে দেখেন। সেখানে তিনি এস্টাব্লিশমেন্ট: ওসমান সিরিজের শুটিং লোকেশন ও কাই ট্রাইব ক্যাম্প সরাসরি পরিদর্শন করেন।

মার্টিনেজ বলেন, “তুর্কি সিরিজটি শুধু বিনোদন নয়, বরং এটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইসলাম গ্রহণের মাধ্যমে আমি অন্তরের শান্তি খুঁজে পেয়েছি।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন