Editorial News 24

ঢাকা-১৮ থেকে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ একটি পরিস্থিতির কারণে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বড় নির্বাচনি এলাকা, যেখানে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছেন। এত বড় এলাকায় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা তার পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

এ কারণে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মান্না। একই সঙ্গে তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন