Editorial News 24

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

অবশেষে অবস্থান বদলেছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে সম্মত হয়েছে দেশটি। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নানা টানাপোড়েনের কারণে শুরুতে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান সরকার।

সোমবার রাতে পাকিস্তান সরকারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, খেলাধুলার চেতনা বজায় রাখা এবং বিশ্ব ক্রিকেটের ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ অনুরোধ এতে ভূমিকা রেখেছে।

এই সংকট নিরসনে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাও সক্রিয় ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিশেষ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার পর সমাধানের পথ তৈরি হয়।

পাকিস্তান সরকার আরও জানায়, তারা বর্তমানে বাংলাদেশের পাশে রয়েছে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশকে ইতিবাচকভাবে দেখছে। আশা প্রকাশ করা হয়, পাকিস্তানের ক্রিকেটাররা জাতীয় গৌরব ও খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে মাঠে নামবেন।

সূত্র: খালিজ টাইমস

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন