পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেও নেট রান রেটে পিছিয়ে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।
পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান শুরু থেকেই ঝড় তুলেন। পাওয়ার প্লেতে ৬৪ রান ওঠে এবং ১৪ ওভারের শেষে ১৫০ রানে পৌঁছায় দল। ফারহান-ফখর মিলে গড়েন ইতিহাসের সর্বোচ্চ ১৭৭ রানের উদ্বোধনী জুটি। ফখর ৪২ বলে ৮৪ রান করে আউট হন, ফারহান ৫৯ বলে ১০০ রানে অপরাজিত থেকে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান করে।
শ্রীলঙ্কা তাড়া করতে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়ে। আবরার আহমেদ তুলে নেন ৩ উইকেট। পাভান রত্নায়েক ও অধিনায়ক দাসুন শানাকা গড়ে তুলেন ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষ ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৬ রান। শানাকার ৩১ বলে ৭৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ২০৭ রানে থামাতে সক্ষম হন পাকিস্তান, তবে নেট রান রেটে পিছিয়ে পাকিস্তানকে বিদায় নিতে হয়।








