Editorial News 24

টালিপাড়ায় ফের জোর গুঞ্জন, দেব-রুক্মিণীর বিচ্ছেদের আভাস

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

টালিপাড়ায় ফের জোর গুঞ্জন, দেব-রুক্মিণীর বিচ্ছেদের আভাস l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

টালিপাড়ার জনপ্রিয় জুটি দেব-রুক্মিণী। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক, তবে এর আগেও শোনা গিয়েছিল তারা খুব শিগগিরই বিয়ে করবেন, যা শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। এবার আবার দেব-রুক্মিণীর বিচ্ছেদ নিয়ে টালিপাড়ায় নতুন গুঞ্জন ছড়িয়েছে।

ঘনিষ্ঠ মহলের দাবি, গত কিছুদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলোও করেছিলেন। তবে পরে দেবের জন্মদিনে আবার দেখা মেলেছে তাদের।

সাম্প্রতিক সময়ে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে রুক্মিণীর অনুপস্থিতি নজরে এসেছে। নায়কের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন, প্রযোজিত ও অভিনীত ছবি ‘রঘু ডাকাত’–এর স্ক্রিনিংয়ে তাকে দেখা যায়নি। এ কারণে নেটিজেনদের মধ্যে আবারও বিচ্ছেদ গুঞ্জন ছড়িয়েছে।

রুক্মিণী জানান, “কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য কলকাতায় এসেছি। কাছের মানুষদের সঙ্গে কিছু সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।” দেবের পাশে না থাকার প্রসঙ্গ টেনে রুক্মিণী রহস্যময় হাসি দিয়ে বলেন, “একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।”

এর আগে দেব নিজেও সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন সম্পর্কে মন্তব্য করেছিলেন, “যারা এসব বলছে, তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে?”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন