Editorial News 24

টঙ্গীর কেমিকেল আগুনে নিহত ফায়ার ফাইটার নুরুল হুদার জানাজা সম্পন্ন, শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী ও পরিবার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

টঙ্গীর কেমিকেল আগুনে নিহত ফায়ার ফাইটার নুরুল হুদার জানাজা সম্পন্ন, শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী ও পরিবার l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

গাজীপুরের টঙ্গীতে কেমিকেল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার মো. নুরুল হুদার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রাঙ্গণে সহকর্মী ও দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। জানাজার আগে নুরুল হুদার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।

এই সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে নুরুল হুদার সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। শহীদ নুরুল হুদার বাবা সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। জানাজা ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

পরবর্তীতে জানাজায় অংশগ্রহণকারীরা নুরুল হুদারের মরদেহে শেষ শ্রদ্ধা জানান। তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স পরে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলের উদ্দেশে রওয়ানা হয়, যেখানে নিজ গ্রামে মরদেহ দাফন করা হবে।

ঘটনাটি ঘটেছিল সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি কেমিকেল গোডাউনে। আগুন নেভাতে গিয়ে বিকট বিস্ফোরণ ঘটলে ৪ ফায়ার ফাইটার ও কয়েকজন দোকানদার দগ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় লিডার শামীম আহমেদ মারা যান। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার ফাইটার নুরুল হুদাও। এতে দুই ফায়ার ফাইটারের মৃত্যু নিশ্চিত হলো।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন