Editorial News 24

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মামলা, চারজনের নাম উল্লেখ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মামলা, চারজনের নাম উল্লেখ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এ মামলা করেন। এতে চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় যাদের নাম রয়েছে তারা হলেন—রাসায়নিক গুদামটির মালিক ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮)।

উল্লেখ্য, গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ওই রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এ সময় দগ্ধ হয়ে প্রাণ হারান ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা। একই সঙ্গে আগুনে দগ্ধ হয়ে মারা যান পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদার (২০)।

দগ্ধ চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় সবার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন