Editorial News 24

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ ফায়ার লিডার শামীমের মৃত্যু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ ফায়ার লিডার শামীমের মৃত্যু l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের লিডার শামীম আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শামীমের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল, এজন্য তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শামীমের বড় ভাই রুহুল আমিন জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামে। বাবা আব্দুল হামিদের সন্তান শামীম স্ত্রী মনি আক্তার ও তিন সন্তান নিয়ে টঙ্গীতে বসবাস করতেন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং সম্প্রতি লিডার পদে পদোন্নতি পেয়েছিলেন।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকার সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুন নেভানোর সময় হঠাৎ একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে শামীমসহ চার ফায়ার ফাইটার গুরুতর দগ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন।

শামীমের মৃত্যুতে ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারকেও গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন