Editorial News 24

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুখবর

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুখবর
Picture of Desk Reporter

Desk Reporter

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া অনেক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা তদন্ত চলমান থাকার অজুহাতে বন্ধ রাখা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

চিঠিতে আরও বলা হয়, অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব শিক্ষকের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন। পাশাপাশি, তাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে দ্রুত বেতন-ভাতা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বেতন-ভাতা প্রদানে বাধা দেন বা অসহযোগিতা করেন, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বহু শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছিল, যার ফলে অনেকের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

এদিকে, আরেক অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয় জোর করে পদত্যাগের অভিযোগে জড়িত অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্যদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন