Editorial News 24

জেনেভা ক্যাম্পে গডফাদারদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান ঘোষণা, উত্তপ্ত মাদক ব্যবসায় নিয়ন্ত্রণে পুলিশ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

জেনেভা ক্যাম্পে গডফাদারদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান ঘোষণা, উত্তপ্ত মাদক ব্যবসায় নিয়ন্ত্রণে পুলিশ l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও অধিপত্যের দ্বন্দ্বের কারণে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ক্যাম্পের ৪ নম্বর গলিতে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জাহিদ (২০) নামে এক তরুণ। এক ককটেল হামলার ঘটনায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

পরিবারের দাবি, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার ছিলেন এবং মাদক ব্যবসার সঙ্গে তার কোনো যোগ নেই। স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পের ৭ নম্বর ও ৪ নম্বর গলিতে সবচেয়ে বেশি মাদক কারবার চলে। এ খাতের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের মধ্যে রয়েছেন চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গাল কাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোট গোলাবী, ফারক ও ইমতিয়াজ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম বলেন, মাদক কারবারে যারা মূল নিয়ন্ত্রক তাদের বিরুদ্ধে আগে পদক্ষেপ নিতে হবে। বিক্রেতাদের গ্রেফতার করলেই ক্যাম্পে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি জানান, মাদক সংশ্লিষ্ট গডফাদারদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালানো হবে।

গত ছয় মাসে জেনেভা ক্যাম্প থেকে যৌথ বাহিনী এক হাজারের বেশি অপরাধীকে গ্রেফতার করেছে, তবে মূল নেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন