Editorial News 24

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট মঙ্গলবার বাজারে

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট মঙ্গলবার বাজারে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যের ব্যাংক নোট আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট (১,০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলনে এসেছে। এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ১০ টাকার নোট মঙ্গলবার থেকে প্রথমবারের মতো বাজারে ছাড়বে। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক অফিস থেকেও বিতরণ করা হবে। নতুন নোটটির আয়তন ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনের অংশে মুদ্রিত হয়েছে ‘গ্রাফিতি ২০২৪’-এর চিত্র। নোটটির রঙে গোলাপির আধিক্য রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— সম্মুখভাগের বাঁ পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলার ছবি পেছনের অংশে গ্রাফিতি ২০২৪-এর ছবি জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’ বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ২ মিলিমিটার চওড়া রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা See-Through ইমেজ ও মাইক্রোপ্রিন্ট নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ১০ টাকার নোট বাজারে আসলেও বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এই নমুনা নোট বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।
Picture of Desk Reporter

Desk Reporter

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যের ব্যাংক নোট আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট (১,০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলনে এসেছে।

এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ১০ টাকার নোট মঙ্গলবার থেকে প্রথমবারের মতো বাজারে ছাড়বে। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক অফিস থেকেও বিতরণ করা হবে।

নতুন নোটটির আয়তন ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনের অংশে মুদ্রিত হয়েছে ‘গ্রাফিতি ২০২৪’-এর চিত্র। নোটটির রঙে গোলাপির আধিক্য রয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—

  • সম্মুখভাগের বাঁ পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলার ছবি
  • পেছনের অংশে গ্রাফিতি ২০২৪-এর ছবি
  • জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ
  • ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’
  • বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম
  • ২ মিলিমিটার চওড়া রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা
  • See-Through ইমেজ ও মাইক্রোপ্রিন্ট

নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ১০ টাকার নোট বাজারে আসলেও বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এই নমুনা নোট বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন