Editorial News 24

জাতীয় দলের কোচদের মধ্যে কার্লো আনচেলত্তির বেতন শীর্ষে, বছরে ১৩৩ কোটি টাকা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

জাতীয় দলের কোচদের মধ্যে কার্লো আনচেলত্তির বেতন শীর্ষে, বছরে ১৩৩ কোটি টাকা l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল, পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলকে ২০০২ সালের পর থেকে শেষ দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে। দলের পথ দেখাতে দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি ক্লাব ফুটবলেই দীর্ঘ সফল ক্যারিয়ার অর্জন করেছেন। একমাত্র কোচ হিসেবে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, যার ৩টি রিয়াল মাদ্রিদে এবং ২টি এসি মিলানে।

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক পরিবর্তনের আভাস মিলেছে। তার অধীনে ৪ ম্যাচে ব্রাজিলের ফলাফল: ২ জয়, ১ ড্র ও ১ হার। গতকালই তার শিষ্যরা দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।

কার্লো আনচেলত্তি বার্ষিক ৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো বেতন পান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৩ কোটি টাকা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তি বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন ও বোনাস পান। এই বেতন-বোনাস মিলিয়ে তিনি জাতীয় দলের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত কোচ।

জাতীয় দলের কোচদের বেতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল (৫.৯ মিলিয়ন ইউরো), তৃতীয় স্থানে জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান (৫ মিলিয়ন ইউরো)। তালিকার পেছনের দিকে রয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি (২.৩ মিলিয়ন ইউরো), ফ্রান্সের দিদিয়ের দেশম, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান ও প্যারাগুয়ের গুস্তাভো আলফারো।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন