জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নির্দেশিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।
নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। প্রতিটি সঠিক উত্তরের মান ০.৭৫ নম্বর, আর ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য বরাদ্দ ৭২ নম্বর, এসএসসি বা সমমান ফলের জন্য ১০ নম্বর, এবং এইচএসসি বা সমমান ফলের জন্য ১৮ নম্বর রাখা হয়েছে।








