Editorial News 24

চার দিন পরই আবার প্রধানমন্ত্রীর চেয়ারে সেবাস্তিয়ান লেকর্নু

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

চার দিন পরই আবার প্রধানমন্ত্রীর চেয়ারে সেবাস্তিয়ান লেকর্নু l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

ফ্রান্সে পদত্যাগের মাত্র চার দিন পরই আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরলেন সেবাস্তিয়ান লেকর্নু। শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এলিসি প্রাসাদে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে লেকর্নুর পুনর্বহালের ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, লেকর্নু এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি নতুন সরকার গঠনের নেতৃত্ব দেবেন। রাজনৈতিক সংকটের মধ্যেও সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, “ফ্রান্সের জন্য বাজেট অনুমোদন ও সরকারি অর্থ পুনরুদ্ধারে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও জানান, আগামী সোমবারের মধ্যেই ২০২৬ সালের বাজেট সংসদে উপস্থাপনের দায়িত্ব পেয়েছেন।

এর আগে, গত সোমবার দায়িত্ব গ্রহণের মাত্র ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন লেকর্নু। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পরই তিনি পদত্যাগপত্র জমা দেন। সেপ্টেম্বরের শুরুর দিকে ফ্রাঁসোয়া বাইরুর সরকার আস্থা ভোটে হেরে যাওয়ার পর (১০ সেপ্টেম্বর) ম্যাক্রোঁর মনোনয়নে লেকর্নু নতুন প্রধানমন্ত্রী হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেট অনুমোদনের সময় ঘনিয়ে আসায় প্রেসিডেন্টের হাতে নতুন কাউকে মনোনয়ন দেয়ার সময় ছিল না। ফলে অভিজ্ঞ ও বিশ্বস্ত লেকর্নুর ওপরই ভরসা রেখেছেন ম্যাক্রোঁ।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতি অস্থিতিশীলতায় জর্জরিত। সরকার গঠন ও সংসদে বিল পাসে টানা ব্যর্থতা দেশটিকে রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী লেকর্নু ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন