Editorial News 24

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড** গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ার বাসায় ফিরছিলেন সাইদুর রহমান বাসু। পথে মৌলভীপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় তার দুই পা ও এক হাত ভেঙে যায়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ মামলার রায় ঘোষণা করা হলো।
Picture of Desk Reporter

Desk Reporter

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ার বাসায় ফিরছিলেন সাইদুর রহমান বাসু। পথে মৌলভীপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় তার দুই পা ও এক হাত ভেঙে যায়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ মামলার রায় ঘোষণা করা হলো।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন